বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে আজ বৃহস্পতিবার সকাল সাড় ৭টা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। ভোরের আলো ফুটতেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।


নিরাপত্তা ব্যবস্থা: ভোট কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং কেন্দ্রগুলোতে টহল দিচ্ছেন।