Home Second Lead ইসলামাবাদ সংলাপ: ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা: তৃতীয় রাউন্ডে

ইসলামাবাদ সংলাপ: ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা: তৃতীয় রাউন্ডে

বিশেষ প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনা  তৃতীয় রাউন্ডে প্রবেশ করেছে। দুই দেশের বিশেষজ্ঞরা বর্তমানে একে অপরের প্রস্তাব ও দাবিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছেন।
এর আগে শনিবার রাতে দীর্ঘ সময় ধরে চলা সরাসরি আলোচনার পর দুই দেশের বিশেষজ্ঞ দল লিখিত টেক্সট বিনিময় করেন। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আলোচনা এখন বিশেষজ্ঞ পর্যায়ে পৌঁছেছে এবং এতে অর্থনৈতিক, সামরিক, আইনি ও পারমাণবিক কমিটিগুলো অন্তর্ভুক্ত হয়েছে। কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে ইসলামাবাদের সেরেনা হোটেলে এই আলোচনা অব্যাহত রয়েছে।
ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা

গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যার সঙ্গে রয়েছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিনিধি দল সাহসিকতার সাথে দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে।
মূল আলোচনার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করেছেন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জানানো হয়, ইরানি প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ।
আরও নানা বিষয় জানত ভিজিট করুন: www.businesstoday24.com অনুগ্রহ করে আমাদের ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।