বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান। এক সময়ের রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু এই জনপদে এখন বিরাজ করছে এক অদ্ভুত নীরবতা। দেশের অন্য সব আসনে নির্বাচনী আমেজ শুরু হলেও রাউজানে বিএনপি শিবিরে এখনো কাটেনি ধোঁয়াশা। ধানের শীষের টিকিট নিয়ে দুই হেভিওয়েট নেতার লড়াইয়ে সাধারণ নেতা-কর্মীরা এখন দ্বিধাবিভক্ত এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ‘নির্লিপ্ত’ অবস্থানে রয়েছেন।
মনোনয়নের ‘লন্ডন কানেকশন’ ও নাটকীয় মোড়
বিশ্বস্ত সূত্রমতে, রাউজান বিএনপির দীর্ঘদিনের চেনা সমীকরণ পাল্টে যায় মনোনয়নের চিঠি হস্তান্তরের প্রক্রিয়ায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন লন্ডনে অবস্থান করছিলেন, তখন থেকেই এলাকায় গুঞ্জন ছিল সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারই হতে যাচ্ছেন দলের কাণ্ডারি। বিষয়টি নিয়ে তিনি নিজেও অনেকটা নিশ্চিত ছিলেন।
তবে রাজনীতির ‘গণেশ উল্টে যায়’ যখন ঢাকা থেকে প্রথম চিঠিটি ইস্যু করা হয় দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নামে। নাটকীয়তা এখানেই শেষ নয়; তারেক রহমানের দেশে ফেরার প্রেক্ষাপটে গুলশানে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠকেই আবার চিঠি তুলে দেওয়া হয় গোলাম আকবর খোন্দকারের হাতে।
- বর্তমান পরিস্থিতি: * গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর চিঠি এখনো বহাল।
- গোলাম আকবর খোন্দকারও হাতে পেয়েছেন মনোনয়নের চিঠি।
- কারও চিঠিই এখনো বাতিল করা হয়নি।










