বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে এক বৈচিত্র্যময় চিত্র ফুটে উঠেছে। একদিকে যেমন অন্তত ৫০টি আসনে জয়ের ব্যবধান ছিল ১০ হাজারের কম, অন্যদিকে কিছু আসনে প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। তথ্যমতে, অন্তত ২৬ জন প্রার্থী ১ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, যার মধ্যে ৪ জন প্রার্থীর জয়ের ব্যবধান দেড় লাখ ছাড়িয়ে গেছে।
সর্বোচ্চ ব্যবধানে জয়ী শীর্ষ চার প্রার্থী
নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রাঙ্গামাটি আসনে এবারের নির্বাচনের সবচেয়ে বড় জয়ের রেকর্ড তৈরি হয়েছে। নিচে শীর্ষ চারজনের বিস্তারিত তথ্য দেওয়া হলো:
আসন ও জেলা |
বিজয়ী প্রার্থী (দল) |
প্রাপ্ত ভোট |
নিকটতম প্রতিদ্বন্দ্বী (দল) |
জয়ের ব্যবধান |
রাঙ্গামাটি (২৯৯) |
দীপেন দেওয়ান (বিএনপি) |
২,০১,৫৪৪ |
পহেল চাকমা (স্বতন্ত্র) |
১,৭০,৩২২ |
রাজবাড়ী-২ |
হারুন-অর-রশিদ (বিএনপি) |
২,৩৭,২৫৪ |
জামিল হিজাযী (এনসিপি) |
১,৬৯,৯৫৫ |
জামালপুর-৩ |
মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি) |
২,০৬,২১৪ |
মো. মুজিবুর রহমান আজাদী (জামায়াত) |
১,৬২,০৫৩ |
সাতক্ষীরা-২ |
মুহাম্মদ আবদুল খালেক (জামায়াত) |
২,৬৬,৯৫৯ |
মো. আবদুর রউফ (বিএনপি) |
১,৫০,৭৩০ |










