
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে দেশের প্রায় পাঁচ কোটি পরিবারকে সরাসরি সরকারি সহায়তার আওতায় আনার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি এটি বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হয়।
সভার মূল সিদ্ধান্তসমূহ একনজরে
বৈঠক শেষে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তাদের বক্তব্য অনুযায়ী প্রধান সিদ্ধান্তগুলো হলো:
- লক্ষ্যমাত্রা: প্রাথমিকভাবে ৫ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে।
- সহায়তার ধরণ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ প্রদান করা হবে।
- অগ্রাধিকার: সহায়তার ক্ষেত্রে হতদরিদ্র এবং নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
- সময়সীমা: পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, আসন্ন ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু হবে।









