বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বেসরকারিভাবে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
নির্বাচনের ফলাফল একনজরে:
প্রকাশিত ফলাফল শিট অনুযায়ী, এই আসনে মোট ১২২টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। নির্বাচনে লড়াই করা ১০ জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং চেয়ার প্রতীকের মধ্যে।
প্রার্থীর নাম |
রাজনৈতিক দল |
প্রতীক |
প্রাপ্ত ভোট |
মোহাম্মদ আবু সুফিয়ান |
বিএনপি |
ধানের শীষ |
১০৯,৩৮৮ |
ডা. এ কে এম ফজলুল হক |
বাংলাদেশ জামায়াতে ইসলামী |
দাঁড়িপাল্লা |
৫৩,৮০৭ |
মুহাম্মদ ওয়াহেদ মুরাদ |
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ |
চেয়ার |
৪,২০৪ |
সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ |
গণসংহতি আন্দোলন |
মাথাল |
১,০৪০ |










