Home চট্টগ্রাম স্বপ্নজয়ের মিছিলে নতুন মুখ: সাউদার্নে বিবিএ স্প্রিং-২০২৬ ব্যাচের নবীন বরণ

স্বপ্নজয়ের মিছিলে নতুন মুখ: সাউদার্নে বিবিএ স্প্রিং-২০২৬ ব্যাচের নবীন বরণ

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ স্প্রিং—২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটি হল রুমে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
প্রফেসর ড. ইসরাত জাহান, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ।
অধ্যাপক ড. মো. শওকতুল মেহের।
ড. মো. সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ।
উপাচার্যের দিকনির্দেশনা:
প্রধান অতিথির বক্তব্যে ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন হলো নিজেকে গড়ার প্রকৃত সময়। অর্জিত জ্ঞানই হবে আগামী দিনের চলার পথের পুঁজি। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সততার গুণাবলী অর্জন করে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাউদার্ন ইউনিভার্সিটির সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি:
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের লক্ষ্য পূরণে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এছাড়া একাডেমিক কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন সহকারী অধ্যাপক তাসনীম ইসলাম।
অনুষ্ঠানে প্রবীণ শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন এবং নবীনরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের উচ্ছ্বাস ও অনুভূতির কথা ব্যক্ত করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি