হার্ভার্ড বিজনেস রিভিউ-এর এক গবেষণায় দেখা গেছে, যেসব ব্যবস্থাপক নিজেদের অযোগ্যতা বা নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা প্রতিষ্ঠানের স্বার্থের চেয়ে নিজের ক্ষমতা ধরে রাখাকে বেশি গুরুত্ব দেন। এই ধরনের মানসিকতার managers অধীনস্থদের মধ্যে সুসম্পর্ক বা একতা মোটেও পছন্দ করেন না। কোনো দুজন কর্মীর মধ্যে ঘনিষ্ঠতা দেখলেই তারা শঙ্কিত হয়ে পড়েন — পাছে তারা একজোট হয়ে তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বসে! তাই তারা অত্যন্ত কৌশলে বিষের বীজ বপন করেন।