Home Third Lead কিশোরগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপি ৯, আওয়ামীলীগ ৫

কিশোরগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপি ৯, আওয়ামীলীগ ৫

অ্যাডভোকেট রতন টানা ষষ্ঠবারের সাধারণ সম্পাদক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মোট ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৯টি পদে বিজয়ী হয়েছেন তারা। অন্যদিকে, আওয়ামীপন্থী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে লড়াই করে বাকি ৫টি পদে জয়লাভ করেছেন।
বুধবার জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মো. ইদ্রিস মিয়া।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সিনিয়র আইনজীবী মিজানুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন টানা ষষ্ঠবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন।
এই প্যানেল থেকে আরও যারা বিজয়ী হয়েছেন তারা হলেন: সহ-সভাপতি এ.এম. ছাদ্দাদুল হক, লাইব্রেরী সম্পাদক মো. আবু বাক্কার সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম, অডিটর মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল এবং সদস্য পদে মো. আবু হানিফ, মো. সোহাগ মিয়া ও মো. সারোয়ার আলম। উল্লেখ্য, লাইব্রেরী, সাংস্কৃতিক ও অডিটর পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টি পদে জয়ী হয়েছেন। তাদের মধ্যে মুফতী মো. জাকির খান সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূইয়া ও মো. আবু সাইম এবং সদস্য পদে মো. রফিকুল ইসলাম ও মো. কোরবান আলী জয়লাভ করেছেন।

businesstoday24.com ফলো করুন ।