ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলাপের ভিত্তিতে আমি আজ রাতে ইরানে যে ধ্বংসাত্মক শক্তি পাঠানোর পরিকল্পনা করেছিলাম, তা স্থগিত করতে রাজি হয়েছি। তবে এটি কার্যকর হবে যদি ইসলামি প্রজাতন্ত্র ইরান অবিলম্বে এবং নিরাপদভাবে হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়। তিনি এই প্রক্রিয়াটিকে একটি ‘দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের সব সামরিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং ইরানসহ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি রয়েছে। তিনি বলেন, আমরা ইরানের কাছ থেকে একটি ১০ দফার প্রস্তাব পেয়েছি যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। অতীতে যেসব বিষয়ে মতবিরোধ ছিল, তার প্রায় সবকটি পয়েন্টেই দুই দেশ একমত হয়েছে। এই দুই সপ্তাহ সময় চুক্তিটি চূড়ান্ত ও কার্যকর করতে সহায়তা করবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধানের পথে থাকাকে বড় সম্মান হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও নানা বিষয় জানতে ভিজিট করুন: www.businesstoday24.com










