এনবিআর চেয়ারম্যানের সাথে চিটাগাং চেম্বারের প্রাক-বাজেট মতবিনিময়
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:
- লক্ষ্য: কল্যাণমূলক রাষ্ট্র ও এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যৌক্তিক করহার নির্ধারণের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের ।
- সংস্কার: ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেপারলেস ও আধুনিক করার মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি কমানোর উদ্যোগ ।
- রিফান্ড: অগ্রিম কর বা অতিরিক্ত ভ্যাট সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত রিফান্ড করার সিস্টেম চালু হচ্ছে ।
- প্রস্তাবনা: সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ৫ লক্ষ টাকায় উন্নীত করা এবং আমদানিতে শুল্ক পুনর্বিন্যাসের দাবি চিটাগাং চেম্বারের ।
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নকে সামনে রেখে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক গুরুত্বপূর্ণ প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ । সভায় সভাপতিত্ব করেন চেম্বার প্রশাসক মো: মোতাহার হোসেন ।
এনবিআর চেয়ারম্যান তার বক্তব্যে জানান, করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বরং সিস্টেমের আধুনিকায়নের মাধ্যমে রাজস্ব সংগ্রহ বাড়ানো হবে । তিনি বিশেষ গুরুত্ব দেন অটোমেশনের ওপর, যাতে ব্যবসায়ীদের এনবিআর অফিসে সশরীরে না গিয়েই অনলাইন সার্ভিসের সুবিধা নিতে পারেন । এছাড়া আমদানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা এবং বন্ড ব্যবস্থাপনায় কড়াকড়ি কমিয়ে ব্যবসায়িক পরিবেশ সহজ করার প্রতিশ্রুতি দেন তিনি ।
সভায় চিটাগাং চেম্বারের পক্ষ থেকে আয়কর, ভ্যাট ও শুল্ক সংক্রান্ত মোট ১৩৬টি সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয় । চেম্বার প্রশাসক মো: মোতাহার হোসেন মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে সাধারণ মানুষের করমুক্ত আয়সীমা ৫ লক্ষ টাকা করার পাশাপাশি প্রথম দুই ধাপের কর হার ৫%-৭.৫% এবং ১০%-১২.৫% করার প্রস্তাব দেন । ব্যবসায়ীরা জ্বালানি সংকট নিরসনে নতুন রিফাইনারি স্থাপন এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানান ।
সভায় বিভিন্ন খাতের পক্ষ থেকে যারা বক্তব্য রাখেন এবং আলোচনায় অংশ নেন তারা হলেন:
- চিটাগাং চেম্বারের প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও ফরিদ আহমেদ চৌধুরী ।
- উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা ।
- এফবিসিসিআই’র প্রাক্তন পরিচালক মোঃ আমিরুল হক ।
- চিটাগাং চেম্বারের প্রাক্তন সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর ।
- চিটাগাং চেম্বারের প্রাক্তন পরিচালক ড. মঈনুল ইসলাম মাহমুদ, নাসির উদ্দিন চৌধুরী ও এম মহিউদ্দিন চৌধুরী ।
- চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ।
- রাঙ্গামাটি চেম্বার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ।
- সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এস. এম. সাইফুল আলম ।
- জিপিএইচ ইস্পাতের ডিএমডি আলমাস শিমুল এবং বিএসএম গ্রুপের আবুল বাশার চৌধুরী ।
- প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার ।
- শিপ ব্রেকিং এসোসিয়েশনের মাস্টার আবুল কাশেম ।
- বারভিডার মহাসচিব রিয়াজ রহমান ।
- ক্যাব প্রতিনিধি ইকবাল বাহার ছাবেরী ।
- টায়ার টিউব এসোসিয়েশনের সভাপতি মাঈন উদ্দিন আহমেদ ।
- বন্দর ট্রাক মালিক কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল ।
- বাংলাদেশ দোকান মালিক সমিতির সালামত আলী ।
- পার্ক শিপিং লাইনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী ।
- বিজিএপিএমইএ’র ১ম সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী ।
- সাহির ট্রেডের সরোয়ার আলম খান এবং টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মুহাম্মদ মুবিনুল কবীর ও মোঃ আজিজুর রহমান । অন্যান্য বিশিষ্ট আমন্ত্রিতদের মধ্যে ছিলেন পান রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোঃ একরামুল করিম চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, কনফিডেন্স সিমেন্টের পরিচালক জহির উদ্দিন আহমেদ এবং পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হোসেন চৌধুরী (সোহাগ) ।
উপস্থিত ছিলেন লুব-রেফের এমডি মোহাম্মদ ইউসুফ, চিটাগাং ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, স্বদেশ গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বিএসআরএম গ্রুপের শেখর রঞ্জন কর এবং ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোঃ ওয়াহিদ উল্যাহ ও কাজী ইমরান এফ রহমান ।
আরও নানা বিষয় জানত ভিজিট করুন: www.businesstoday24.com










