বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপি জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত একটি পরীক্ষিত রাজনৈতিক দল। বাংলাদেশের জন্ম ও বিকাশের ইতিহাসের সাথে এই দলের নাড়ির সম্পর্ক। তাই বিএনপিকে নতুন করে দেশপ্রেমের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার সকালে ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, চাক্তাই ও আনসার ক্লাবসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।











