Home First Lead বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: ৯ দফার ‘জনকল্যাণ’ অঙ্গীকার

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: ৯ দফার ‘জনকল্যাণ’ অঙ্গীকার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের উন্নয়ন ও জনকল্যাণমুখী পরিকল্পনার বিশদ রূপরেখা তুলে ধরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওলামা দলের আহ্বায়কের তেলওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় তারেক রহমানসহ উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপরই তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির ৯টি প্রধান প্রতিশ্রুতি সংবলিত ইশতেহার পাঠ শুরু করেন।
ইশতেহারের ৯টি প্রধান প্রতিশ্রুতি
বিএনপির এবারের ইশতেহারে সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং আধুনিক প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রধান প্রতিশ্রুতিগুলো হলো:
ফ্যামিলি কার্ড: নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রতি মাসে ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে এই সহায়তার পরিমাণ বাড়ানো হবে।
কৃষক কার্ড: ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে ভর্তুকি, কৃষি বীমা ও সহজ ঋণ সুবিধা। মৎস্যচাষি ও খামারিরাও এর আওতায় থাকবেন।
স্বাস্থ্যসেবা: এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা-মহানগর পর্যায়ে উন্নত মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
আধুনিক শিক্ষা: কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন, প্রযুক্তি সহায়তা এবং প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালু।
তরুণ ও কর্মসংস্থান: সরকারি নিয়োগে মেধার প্রাধান্য, স্টার্টআপ সহায়তা এবং তরুণদের বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত করা।
ক্রীড়া উন্নয়ন: জেলা-উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো তৈরি করে খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা।
পরিবেশ রক্ষা: ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১০ হাজার কিলোমিটার নদী-খাল খনন।
ধর্মীয় সম্প্রীতি: সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও কল্যাণ ব্যবস্থা চালু করা।
ডিজিটাল অর্থনীতি: আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপাল’ চালু এবং বাংলাদেশে উৎপাদিত পণ্যের রপ্তানি সম্প্রসারণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই ইশতেহারে প্রান্তিক জনগোষ্ঠীকে তুষ্ট করার পাশাপাশি তরুণ প্রজন্ম ও আধুনিক ডিজিটাল অর্থনীতির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে ‘পেপাল’ চালুর প্রতিশ্রুতি ফ্রিল্যান্সার ও প্রযুক্তিপ্রেমী তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে