উদ্বোধনী অনুষ্ঠান
সফটওয়্যারটির সফল পথচলা প্রত্যাশা করে বিডব্লিউটিসিসি (BWTCC)-র মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, “এই অ্যাপসটি পরিপূর্ণভাবে চালু হলে নৌ-পরিবহন সেক্টরে দীর্ঘদিনের বিদ্যমান বিশৃঙ্খলা ও অনিয়ম অনেকাংশেই কমে আসবে। ডিজিটাল অটোমেশনের ফলে সিরিয়াল বা বরাদ্দ নিয়ে যে অস্পষ্টতা ছিল, তা দূর হয়ে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আধুনিক এই প্রযুক্তির ব্যবহার জাহাজ মালিক ও স্টেকহোল্ডারদের ভোগান্তি কমিয়ে এই খাতকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করে তুলবে।