নির্বাচন ও ভূ-রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। নিয়মিত একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।











