বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন এমডি ও সিইও সাফিকুর রহমানের বাসায় নির্যাতিত শিশু মোহনার (১১) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে।
এদিকে, অভিযুক্ত সাফিকুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।











