রোববার (১২ এপ্রিল, ২০২৬) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন সকালে মামলার তদন্ত কর্মকর্তা সাবেক স্পিকারকে আদালতে হাজির না করেই জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
আসামিপক্ষের আইনজীবীরা তার শারীরিক অবস্থা এবং সামাজিক মর্যাদা বিবেচনায় জামিনের প্রার্থনা করেন। অন্যদিকে প্রসিকিউশন পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলেও আদালত উভয় পক্ষের যুক্তি শুনে জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে এই হত্যাচেষ্টা মামলাটিদায়ের করা হয়েছিল। মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় তার প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন ছিল। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তিনি এই সুনির্দিষ্ট মামলায় আদালত থেকে জামিন পেলেন।
আরও নিয়মিত আপডেটের জন্য businesstoday24.com ফলো করুন