Home জাতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস নিয়ে তোলপাড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস নিয়ে তোলপাড়

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া মাত্র দুই বাক্যের এই স্ট্যাটাসটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ফেসবুক পোস্টে আমির শফিকুর রহমান লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

পোস্টটি দেওয়ার পর থেকেই এতে হাজার হাজার রিয়্যাক্ট পড়ছে এবং বিপুল সংখ্যক ব্যবহারকারী এটি শেয়ার করেছেন। সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা পোস্টটিতে নানা মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও ডা. শফিকুর রহমান একটি বার্তা প্রদান করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।”

উল্লেখ্য, গত শুক্রবার রাতেই প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জামায়াত আমির। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষ দোয়ায় অংশ নেন।


businesstoday24.com-কে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।