বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম। প্রতিটি জনপদে বইছে পরিবর্তনের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন চষে বেড়াচ্ছেন মাঠ-ঘাট, কথা বলছেন সাধারণ মানুষের সাথে। তার এই গণসংযোগ কেবল নির্বাচনী প্রচারণায় সীমাবদ্ধ নেই, বরং তা পরিণত হয়েছে সাধারণ মানুষের প্রাণের দাবিতে।
অবহেলিত জনপদ থেকে উন্নয়নের মূলধারায়
দীর্ঘদিন ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার বিশাল একটি অংশ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। জনসভা ও পথসভাগুলোতে নাজমুল মোস্তফা আমিন স্পষ্ট অঙ্গীকার করেছেন যে, নির্বাচিত হলে এই অবহেলিত জনপদকে উন্নয়নের মূলধারায় যুক্ত করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। আমি সেই স্বপ্নের সারথি হতে চাই।”
রূপকল্প ২০২৬: শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান
তার নির্বাচনী ইশতেহারে উঠে এসেছে আধুনিক সাতকানিয়া-লোহাগাড়া গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা:
- শিক্ষা ও স্বাস্থ্য: জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার এবং আধুনিক চিকিৎসা সেবা তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
- যুবসমাজের কর্মসংস্থান: বেকারত্ব দূরীকরণে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
- শান্তিপূর্ণ সমাজ: মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার শপথ নিয়েছেন এই নেতা।



গণমানুষের জনস্রোত






