১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম এখন থেকে ১,৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য তালিকার কথা জানানো হয়। এই দাম ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
বিভিন্ন ওজনের সিলিন্ডারের সমন্বিত মূল্য তালিকা
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি কেজি এলপিজির মূল্য ভ্যাটসহ ১১১.৭৯ টাকা বিবেচনা করে বিভিন্ন সিলিন্ডারের দাম নিচে দেওয়া হলো:
সিলিন্ডারের ওজন |
সমন্বিত মূল্য (ভ্যাটসহ) |
৫.৫ কেজি |
৬১৫ টাকা |
১২ কেজি |
১,৩৪১ টাকা |
১২.৫ কেজি |
১,৩৯৭ টাকা |
১৫ কেজি |
১,৬৭৭ টাকা |
৩৫ কেজি |
৩,৯১৩ টাকা |
৪৫ কেজি |
৫,০৩১ টাকা |










