বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) আবারও চরম অনিশ্চয়তার বৃত্তে বন্দি হয়ে পড়েছে। আগামী ৪ এপ্রিল ২০২৬ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া চেম্বারের বহু প্রতীক্ষিত ভোট গ্রহণ কার্যক্রম হঠাৎ করেই স্থগিত ঘোষণা করা হয়েছে । ২ এপ্রিল নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় ।
নির্বাচন বোর্ডের পক্ষ থেকে এই স্থগিতাদেশের পেছনে তথাকথিত “অনিবার্য কারণ” দেখানো হলেও সাধারণ সদস্যদের মাঝে এটি ব্যাপক ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে ।
ব্যবসায়ী মহলের মতে, একটি শতাব্দী প্রাচীন সংগঠনের নির্বাচন নিয়ে এমন লুকোচুরি ও বারংবার সূচি পরিবর্তন কেবল সময় ও অর্থের অপচয় নয়, বরং সাধারণ ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগকে কৌশলে এড়িয়ে যাওয়ার নামান্তর। এমন এক সময়ে যখন বাণিজ্যের স্থিতিশীলতা রক্ষায় চেম্বারের নেতৃত্ব জরুরি, তখন এই অহেতুক দীর্ঘসূত্রতা চট্টগ্রামের বাণিজ্যিক পরিবেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখা দিচ্ছে।
প্রতিবেদনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেটের জন্য businesstoday24.com ফলো করুন।










