প্রধান বিরোধী দলের পথে
আমিরুল মোমেনিন, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধুলোবালি এখনো পুরোপুরি জোটেনি, এরই মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। স্বাধীনতার পর এই প্রথম দেশের প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০৮ সালে মাত্র ২টি আসন পাওয়া দলটি এবার ২০২৬ সালের নির্বাচনে ৬৮টি আসনে বিজয় ছিনিয়ে এনে নিজেদের রাজনৈতিক ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে।
এক নজরে জামায়াতের নির্বাচনী উত্থান-পতন
বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের ফলাফল জামায়াতের জন্য এক অভাবনীয় সাফল্য। দলটির অতীতের আসন সংখ্যার দিকে তাকালে এই পরিবর্তনের চিত্র স্পষ্ট হয়:
সাল |
প্রাপ্ত আসন সংখ্যা |
অবস্থান/প্রেক্ষাপট |
১৯৯১ |
১৮টি |
কিং-মেকার ভূমিকা |
১৯৯৬ |
৩টি |
চরম বিপর্যয় |
২০০১ |
১৭টি |
চারদলীয় জোট সরকারে অংশগ্রহণ |
২০০৮ |
২টি |
বড় ধরনের ধস |
২০২৬ |
৬৮টি |
দেশের প্রধান বিরোধী দল |










