বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ মুহূর্তে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তাপ। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ ও নিজের নির্বাচনী এলাকার মোট আটটি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর সাতটি সংসদীয় আসনের আওতাভুক্ত এলাকাগুলোতে এই কর্মসূচি ।
প্রচারণার সূচি ও ব্যস্ততম দিন: প্রতিটি জনসভাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রচারণার এই ব্যস্ততম দিনে বেলা ১১টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে তিনি এক মঞ্চ থেকে অন্য মঞ্চে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন।
তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি শুরু বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে তিনি অংশ নেবেন:
- দুপুর ১২টা: ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠ।
- দুপুর ১টা: ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোড।
- বেলা ২টা: ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠ।
- বিকেল ৩টা: ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড।
- বিকেল ৪টা: ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামপুর রোড।
- বিকেল ৫টা: ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠ।










