বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে দেশের ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিকাল ২:৩০ টায় দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিআই) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে ।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এই সভাটি অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ ।
উক্ত সভায় জাতীয় রাজস্ব বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের কাস্টমস, ভ্যাট ও আয়কর কমিশনারবৃন্দ উপস্থিত থাকবেন ।
এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা চেম্বার, বিভিন্ন ব্যবসায়ী এসোসিয়েশন, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে আগামী বাজেটের বিষয়ে তাদের প্রস্তাবনা ও প্রত্যাশা তুলে ধরবেন । ব্যবসায়ী মহলের মতে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থানীয় শিল্পের বিকাশে এই মতবিনিময় সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
businesstoday24.com এভাবে ফলো করুন ও আপনার মূল্যবান মন্তব্য জানান।