Home নির্বাচন সাতক্ষীরার চারটি আসনেই জামায়াতের জয়জয়কার

সাতক্ষীরার চারটি আসনেই জামায়াতের জয়জয়কার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতক্ষীরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী মানচিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। জেলার চারটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে হারিয়ে এই ক্লিন সুইপ নিশ্চিত করেছেন তারা।
উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসনভিত্তিক ফলাফল নিচে তুলে ধরা হলো:
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
আসন নম্বর ১০৫-এর মোট ১৬৮টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন ইজ্জত উল্যাহ (প্রতীক: দাঁড়িপাল্লা)। তিনি পেয়েছেন ২,০৭,৫৯৪ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ১,৮১,৯৬৮ ভোট।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)
সাতক্ষীরা সদর ও দেবহাটা নিয়ে গঠিত আসন ১০৬-এ বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন মুহাদ্দিস আবদুল খালেদ। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২,৬০,৪২৩ ভোট। বিপরীতে ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১,৪৬,০৯১ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
১৬৫টি কেন্দ্রের ফলাফলে এই আসনে বিজয়ী হয়েছেন রবিউল বাশার (দাঁড়িপাল্লা)। তিনি পেয়েছেন ১,৩২,৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩,৮৩৪ ভোট এবং ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দীন পেয়েছেন ৪৮,৭৩৪ ভোট।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
আসন ১০৮-এ ৯৬টি কেন্দ্রের সবকটির ফল অনুযায়ী বিজয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ১,০৫,৪৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪,৪২৪ ভোট।

businesstoday24.com-কে ফলো করুন এবং এই নির্বাচনী ফলাফল নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানান।