আবু মুসা বিশ্বাস, কুনমিং: প্রকৃতি কখনো কখনো এমন সব স্থাপত্যশৈলী উপহার দেয় যা মানুষের কল্পনাকেও হার মানায়। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত ‘শাইলিন’ বা স্টোন ফরেস্ট তেমনই এক অবিশ্বাস্য সৃষ্টি। প্রায় ২৭০ মিলিয়ন বছরের প্রাচীন এই পাথুরে বনটি কেবল ভূ-তাত্ত্বিক নিদর্শন নয়, বরং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এক অনন্য রত্ন। দূর থেকে দেখলে মনে হবে ধূসর রঙের শত শত পাথুরে বৃক্ষ আকাশপানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যার প্রতিটি চূড়া যেন আদিম কোনো রহস্য ধারণ করে আছে।











