বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমতের পাল্লা কোন দিকে, তা নিয়ে পরিচালিত এক জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জরিপে অংশ নেওয়া দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষে জনমত পাওয়া গেছে ১৯ শতাংশ।
বেসরকারি উন্নয়ন সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়।
জরিপ পদ্ধতি ও অংশগ্রহণ: ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জানান, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে এই জরিপ চালানো হয়। এতে সরাসরি ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে।
পছন্দের শীর্ষে কোন দল?
জরিপে উত্তরদাতাদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন?’ এর জবাবে:
- বিএনপি: ৭০ শতাংশ
- জামায়াতে ইসলামী: ১৯ শতাংশ
- এনসিপি: ২.৬ শতাংশ
- অন্যান্য দল: ৫ শতাংশ
- ভোট দেবেন না: ০.২ শতাংশ










