Home আন্তর্জাতিক ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ড (IRGC) শনিবার জানিয়েছে যে, তারা হরমুজ প্রণালীতে ‘প্রাইমা’ (Prima) নামের একটি মাল্টা-পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের দাবি, বারবার সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি ওই এলাকায় চলাচল করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’র তিনটি লক্ষ্যবস্তুতেও হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তারা।
শনিবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। এর পাশাপাশি, জেরুজালেমে শনিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রক্ষিপ্ত বিভিন্ন লক্ষ্যবস্তু প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ওপর অন্তত ১১টি হামলার প্রচেষ্টা চালানো হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইরান আত্মসমর্পণ করবে না। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে, যার মূল লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস করা।
এই সংঘাতময় পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তার অবনতি হওয়ায় আরব লিগ জরুরি বৈঠক আহ্বান করেছে।
businesstoday24.com ফলো করুন ।