
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: “বিএনপি পিছনের দরজা দিয়ে বা বিদেশি প্রভুদের সহায়তায় ক্ষমতায় যেতে চায় না। জনগণের শক্তির ওপর ভর করেই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে,”—চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন।
রাজপথের লড়াই ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার
সোমবার বিকেলে কাজীর দেউরি, বেটারি গলি, মেহেদীবাগ ও জিইসি মোড় এলাকায় গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল স্লোগান নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের রোডম্যাপ। তিনি শিক্ষা, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দেন।
উপস্থিত নেতৃবৃন্দ
পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- ইয়াছিন চৌধুরী লিটন (যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি)
- আনোয়ার হোসেন লিপু (সদস্য, মহানগর বিএনপি)
- মনোয়ারা বেগম মনি (সভাপতি, মহানগর মহিলা দল)
- শাহআলম, এড. কাশেম চৌধুরী, শহীদুল ইসলাম।









