Home জাতীয় হাজি লাগেজে নিষিদ্ধ পণ্য: দেশের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থানে ধর্ম মন্ত্রণালয়

হাজি লাগেজে নিষিদ্ধ পণ্য: দেশের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থানে ধর্ম মন্ত্রণালয়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী ২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে । তবে এবারের হজ যাত্রার প্রাক্কালে হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ দ্রব্য বহনের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের এক জরুরি পত্রে হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় পণ্য বা দ্রব্য বহন না করার জন্য কঠোর নির্দেশনা ও সতর্কতা জারি করা হয়েছে।
নিষিদ্ধ পণ্যের তালিকা ও সৌদি আইন
সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নিচের পণ্যগুলো পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ:
  • নেশাজাতীয় ঔষধ
  • তামাক পাতা, জর্দ্দা ও গুল
  • বিড়ি ও সিগারেট
  • চুন
বিগত বছরের অভিজ্ঞতা ও দেশের ভাবমূর্তি
২০২৫ সালের হজ মৌসুমে অনেক হজযাত্রীর লাগেজে বিড়ি, সিগারেট, তামাকপাতা ও জর্দ্দার মতো দ্রব্য সৌদি আরবের বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে যে, এই পণ্যগুলো বাংলাদেশের বিমানবন্দরে ধরা না পড়লেও সৌদি আরবে ধরা পড়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এর ফলে সেখানে দায়িত্বরত বাংলাদেশের কর্মকর্তাদেরও চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে
বিমানবন্দরে নিরাপত্তা ও স্ক্যানিং জোরদার
২০২৬ সালের হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও ত্রুটিমুক্ত রাখতে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্যানিং ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে কোনো হজযাত্রী যাতে ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে এসব নিষিদ্ধ দ্রব্য বহন করতে না পারেন, সেজন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে
হজযাত্রীদের জন্য করণীয়
হজযাত্রীদের এবং সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা লাগেজে কোনো ধরনের নেশাজাতীয় বা তামাকজাত দ্রব্য না রাখেন মনে রাখতে হবে, সৌদি আরবে নিষিদ্ধ দ্রব্যসহ ধরা পড়লে তা কেবল ব্যক্তিগত বিপদ নয়, বরং দেশের মর্যাদার জন্য হানিকর
সুষ্ঠুভাবে হজ পালনের স্বার্থে এবং আইনি জটিলতা এড়াতে সকল হজযাত্রীকে সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে