Home First Lead নির্বাচন কমিশনে উৎসবের আমেজ: প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন

নির্বাচন কমিশনে উৎসবের আমেজ: প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে আজ বড় জয় পেলেন ৫২ জন প্রার্থী। নির্বাচন কমিশন সচিবালয়ে গত ০৫ থেকে ০৯ জানুয়ারি পর্যন্ত দায়েরকৃত আপিলগুলোর মধ্যে প্রথম ৭০টি আবেদনের (০১-৭০ নং) শুনানি শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।

বৈধতা পেলেন যারা: ৫২ জনের হাসি

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আজ প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫২ জন প্রার্থী। কমিশনের আদেশে তাদের পুনরায় বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রার্থিতা ফিরে পাওয়া ৫২ জনের পূর্ণাঙ্গ তালিকা:

আপিল নং নির্বাচনি এলাকা প্রার্থীর নাম প্রার্থীর ধরন/দল
০১/২০২৬ ২২ রংপুর-০৪ মোঃ শাহ আলম বাসার স্বতন্ত্র প্রার্থী
০৩/২০২৬ ২২১ শরীয়তপুর-১ মোহাম্মদ গোলাম মোস্তফা স্বতন্ত্র প্রার্থী
০৫/২০২৬ ২২৩ শরীয়তপুর-৩ মো: আব্দুল হান্নান জাতীয় (পাটি)
০৭/২০২৬ ১৯৯ নরসিংদী-০১ মোহাম্মদ মোস্তফা জামাল জাতীয় পার্টি
০৯/২০২৬ ২০৭ নারায়নগঞ্জ-০৪ মোঃ ছালাউদ্দিন খোকা জাতীয় (পাটি)
১১/২০২৬ ২২১ শরীয়তপুর-১ সৈয়দ নজরুল ইসলাম স্বতন্ত্র
১২/২০২৬ ১৯৬ গাজীপুর-০৩ হাঃ মাঃ মুফতি শামীম আহমেদ ইসলামী ঐক্য জোট
১৩/২০২৬ ১৩০ টাঙ্গাইল-১ মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী
১৪/২০২৬ ২২১ শরীয়তপুর-১ নুর মোহাম্মদ মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি
১৫/২০২৬ ২৯৫ কক্সবাজার-২ এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ বাংলাদেশ (জামায়াতে ইসলামী)
১৬/২০২৬ ২১৪ ফরিদপুর-৪ মিজানুর রহমান বাংলাদেশ (খেলাফত মজলিস)
১৮/২০২৬ ১৯৫ গাজীপুর-০২ মোঃ সালাহউদ্দিন সরকার স্বতন্ত্র
১৯/২০২৬ ১৯৮ গাজীপুর-০৫ মোঃ রুহুল আমীন বাংলাদেশ (খেলাফত মজলিস)
২০/২০২৬ ২৮৮ চট্টগ্রাম-১১ মো: নুর উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ
২১/২০২৬ ৪৪ চাপাইনবাবগঞ্জ-০২ মুঃ খুরশিদ আলম জাতীয় পার্টি
২২/২০২৬ ৫৬ রাজশাহী-০৫ মোঃ আলতাফ হোসেন মোল্লা বাংলাদেশ (সুপ্রিম পার্টি)
২৩/২০২৬ ২৪৯ কুমিল্লা-১ বড়ুয়া মনোজিত ধীমন বাংলাদেশ (জাতীয় সমাজতান্ত্রিক দল)
২৪/২০২৬ ১৬ লালমনির হাট-০১ আবু সামা মোঃ রেদওয়ানুল হক স্বতন্ত্র প্রার্থী
২৫/২০২৬ ১৯১ ঢাকা- ১৮ মো: আনোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
২৮/২০২৬ ১৮২ ঢাকা-০৯ তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী
২৯/২০২৬ ২৬১ চাঁদপুর-২ মানসুর ইসলামী আন্দোলন বাংলাদেশ
৩১/২০২৬ ২১৯ মাদারীপুর-২ মুহা: কামরুল ইসলাম সাইদ স্বতন্ত্র
৩৩/২০২৬ ৩৮ বগুড়া-০৩ মোঃ শাহজাহান আলী তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ
৩৪/২০২৬ ২৫৭ কুমিল্লা-৯ মোঃ আবদুল হক আমিন খেলাফত মজলিস
৩৫/২০২৬ ১৯৪ গাজীপুর-০১ এস, এম, শফিকুল ইসলাম জাতীয় (পাটি)
৩৬/২০২৬ ১৬২ কিশোরগঞ্জ -১ হেদায়াতুল্লাহ হাদী বাংলাদেশ (খেলাফত মজলিস)
৩৭/২০২৬ ১৯৮ গাজীপুর-৫ ডাঃ মোঃ সফিউদ্দিন সরকার জাতীয় পার্টি
৩৮/২০২৬ ২৬৫ ফেনী-১ ফিরোজ উদ্দিন চৌধুরী বাংলাদেশ (কংগ্রেস)
৩৯/২০২৬ ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ এম.এ. হান্নান বাংলাদেশ (জাতীয়তাবাদী দল)
৪০/২০২৬ ১৬৫ কিশোরগঞ্জ-৪ মোঃ শাহীন রেজা চৌধুরী স্বতন্ত্র প্রার্থী
৪৩/২০২৬ ১৬৬ কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র
৪৪/২০২৬ ১৬২ কিশোরগঞ্জ-১ আহমদ আলী খেলাফত মজলিস
৪৬/২০২৬ ২৬০ চাঁদপুর-০১ হাবিব খান জাতীয় পার্টি
৪৭/২০২৬ ১৬০ নেত্রকোনা -৪ চম্পা রানী সরকার বিপ্লবী (ওয়ার্কার্স পার্টি)
৪৮/২০২৬ ১৫২ ময়মনসিংহ-৭ ডাঃ মোঃ মাহাবুবুর রহমান বিএনপি
৪৯/২০২৬ ১ পঞ্চগড়-১ আল রাশেদ প্রধান জাগপা
৫০/২০২৬ ০২ পঞ্চগড়-০২ আল রাশেদ প্রধান জাগপা
৫১/২০২৬ ২০৩ নরসিংদী-৫ মশিউর রহমান বাংলাদেশ (ইসলামী ফ্রন্ট)
৫২/২০২৬ ৯২ মাগুরা-২ মশিয়ার রহমান জাতীয় পার্টি
৫৪/২০২৬ ১৬৫ কিশোরগঞ্জ-৪ কাজী রেহা কবির স্বতন্ত্র
৫৫/২০২৬ ২৪২ হবিগঞ্জ-৪ মোকাম্মেল হোসেন এবি পার্টি
৫৬/২০২৬ ২৯ গাইবান্ধা-০১ মোঃ মোস্তফা মহসিন স্বতন্ত্র
৫৮/২০২৬ ২৩৯ হবিগঞ্জ-১ কাজী তোফায়েল আহম্মেদ জাসদ
৫৯/২০২৬ ৪১ বগুড়া-০৬ দিলরুবা বাসদ
৬০/২০২৬ ২০০ নরসিংদী-২ মোহাম্মদ ইব্রাহীম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
৬১/২০২৬ ৯৪ নড়াইল-২ খন্দকার ফায়েকুজ্জামান জাতীয় পার্টি
৬২/২০২৬ ১১ দিনাজপুর-০৬ মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্ স্বতন্ত্র
৬৩/২০২৬ ১০৩ খুলনা-৫ শামিম আরা পারভীন (ইয়াসমীন) জাতীয় (পাটি)
৬৪/২০২৬ ১৯১ ঢাকা-১৮ সৈয়দ হারুন-অর-রশীদ বাসদ
৬৫/২০২৬ ২৬ কুড়িগ্রাম-০২ পনির উদ্দিন আহমেদ জাতীয় (পাটি)
৬৬/২০২৬ ২১৬ গোপালগঞ্জ-২ কামরুজ্জামান ভূইয়া স্বতন্ত্র
৬৮/২০২৬ ১২৫ ঝালকাঠী-০১ মো: কামরুজ্জামান খান জাতীয় (পাটি)

স্বপ্নভঙ্গ হলো যাদের: ১৫ জনের আবেদন নামঞ্জুর

যাচাই-বাছাই ও শুনানি শেষে ১৫ জন প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। তারা হলেন:

  • কাজী শরিফুল ইসলাম (নরসিংদী-০৪)
  • মুজিবুর রহমান শামীম (বাগেরহাট-১)
  • মোঃ মঞ্জুম আলী (রংপুর-০১)
  • রনী মোল্লা (গোপালগঞ্জ-২)
  • মোঃ মনির হোসেন (ঢাকা-০৩)
  • মো: আছাদুল বিশ্বাস (খুলনা-৬)
  • মোঃ ফারুক (ঢাকা-০৩)
  • মোঃ আজাবুল হক (নাটোর-১)
  • মোঃ উজ্জল মোল্যা (নড়াইল-১)
  • মোঃ হাসানুল ইসলাম (পাবনা-০৩)
  • আব্দুর রউফ মোল্যা (খুলনা-৩)
  • আবু জায়েদ আল মাহমুদ (কুমিল্লা-০১)
  • মোঃ মহিউদ্দিন হাওলাদার (ঢাকা-১৮)
  • ইলিয়াছ মিয়া (কক্সবাজার-৩)
  • মুছা সিরাজী (ব্রাহ্মণবাড়িয়া-০৫)

প্রার্থিতা বাতিল ও পেন্ডিং আবেদন

আজকের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এ.কে একরামুজ্জামান এর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দায়েরকৃত আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে তাকে বৈধ তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ৩টি আপিল পেন্ডিং রাখা হয়েছে:

মোঃ মহিউদ্দিন (মুন্সীগঞ্জ-০৩)

মোঃ কামরুজ্জামান (যশোর-৫)

মিজানুর রহমান বাবু (পটুয়াখালী-০৩)