প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
হুঁশিয়ারি প্রেস সচিবের
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর হামলার ঘটনায় জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, হামলাকারীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে র্যাব-৭-এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এক আসামিকে গ্রেপ্তার করতে অভিযানে যায়। অভিযান চলাকালে স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে র্যাবের চার সদস্য এবং তাদের একজন সোর্সকে আটকে রেখে নির্মমভাবে মারধর করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক র্যাব-৭-এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এই হত্যাকাণ্ডকে একটি ‘ঘৃণিত কাজ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন:”যারা এই হামলার সাথে জড়িত তারা যত শক্তিশালী হোক না কেন, রাষ্ট্রীয় সকল শক্তি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনা হবে। এই ন্যাক্কারজনক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বা কার্যক্রমের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।”
নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা:একই ব্রিফিংয়ে আগামী নির্বাচন নিয়ে চলমান বিভিন্ন গুঞ্জন ও প্রোপাগান্ডা নাকচ করে দেন প্রেস সচিব। তিনি নিশ্চিত করেন যে, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর।
তিনি দৃঢ়তার সাথে বলেন, “অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে, তবে আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর এক দিন আগে বা এক দিন পরেও নয়। অন্য যেকোনো সময়ের চেয়ে এবার একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হবে