Home চট্টগ্রাম বিএসবিআরএ নির্বাচন: সভাপতি পদে প্রার্থীতা ফিরে পেলেন আমজাদ 

বিএসবিআরএ নির্বাচন: সভাপতি পদে প্রার্থীতা ফিরে পেলেন আমজাদ 

মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদের প্রার্থীতা ফিরে পেয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী তাঁর প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাঁকে নির্বাচনে ব্যালট বরাদ্দের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ
সোমবার ১ জুন ২০২৬ তারিখে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মো. আশিক হাসানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন
আদালত সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বিএসবিআরএ নির্বাচনের নির্বাচন বোর্ড মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করে পরবর্তীতে নির্বাচন আপিল বোর্ড গত ১০ মে ২০২৬ তারিখে এক আদেশে ওই সিদ্ধান্ত বহাল রাখে এই দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাইজিং স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬২০৪/২০২৬ নম্বর রিট পিটিশন দায়ের করেন
রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এনামুল হোসেন শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ বিএসবিআরএ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও আপিল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল নিশি জারি করেন
একই সাথে আগামী ৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে আমজাদ হোসাইন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করে তাঁকে ব্যালট পেপার বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন বোর্ডকে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন আদালত
আইনজীবীরা জানিয়েছেন, উচ্চ আদালতের এই আদেশের ফলে আগামী ৩ জুনের নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আমজাদ চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না এই আদেশের ফলে সংগঠনটিতে একটি অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো