Home বিনোদন কাবিলা-পাশাদের সঙ্গে নেপালি অভিনেত্রী, নতুন মিশনে ব্যাচেলর টিম

কাবিলা-পাশাদের সঙ্গে নেপালি অভিনেত্রী, নতুন মিশনে ব্যাচেলর টিম

রাজেশ্রী থাপা
বিনোদন ডেস্ক: জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত মেগা সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট: সিজন-৫’-এর শুটিং নিয়ে এখন নেপালে ব্যস্ত পুরো টিম। তবে এবারের চমক কেবল লোকেশনেই সীমাবদ্ধ নেই, সিরিয়ালটিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন একজন নেপালি অভিনেত্রী। নেপালি এই অভিনেত্রীর নাম রাজেশ্রী থাপা, যাকে ঘিরে নেটদুনিয়ায় ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
সম্প্রতি নির্মাতা অমি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজেশ্রীর সাথে একটি ছবি শেয়ার করে দর্শকদের কাছে জানতে চান, এই নতুন মুখটি কোন চরিত্রে অভিনয় করতে পারেন। আর তাতেই মন্তব্যের জোয়ার ভেসেছে। ভক্তদের কেউ কেউ ধারণা করছেন তিনি হাবু ভাইয়ের প্রেমিকা কিংবা ‘নেপালি বউ’ হিসেবে আসছেন।
আবার কারও মতে, তিনি হয়তো পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ড কানেকশনের কোনো রহস্যময় চরিত্র। নির্মাতা কেবল এটুকুই জানিয়েছেন যে, চ্যাপ্টার ১২-তে এই ‘নিউ সেনসেশন’কে বড় সারপ্রাইজ হিসেবে দেখা যাবে।
এবারের সিজনে কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিনদের পাশাপাশি নতুন করে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। এছাড়াও থাকছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া ও জায়েফসহ একঝাঁক তারকা।
সাফল্যের ধারাবাহিকতায় নাটকটি চ্যানেল আই, বুম ফিল্মস এবং বঙ্গ—এই তিন মাধ্যমে দর্শকরা উপভোগ করতে পারবেন।

ভিজিট করুন www.businesstoday24.com এবং আপনার মন্তব্য জানান