Home Second Lead বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী সাক্ষী হতে যাচ্ছে দুটি বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানের। একই দিনে দেশের বিশিষ্ট গুণিজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেওয়া হবে এবং বিকেলে উদ্বোধন করা হবে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা’।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৬ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মনোনীত ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দেবেন।
এরপর একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করবেন।
প্রকাশকদের জন্য সুখবর
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় এক ঘোষণা দিয়েছে সরকার। মেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে পুরো ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে প্রকাশকরা সাধুবাদ জানিয়েছেন এবং একে প্রকাশনা শিল্পের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।

businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।