Home Uncategorized কার্তিকের রহস্যময়ী তরুণী কে? গোয়ার সৈকতে চিয়ারলিডারের সাথে প্রেমের গুঞ্জন!

কার্তিকের রহস্যময়ী তরুণী কে? গোয়ার সৈকতে চিয়ারলিডারের সাথে প্রেমের গুঞ্জন!

বিনোদন ডেস্ক: বলিউড চকোলেট বয় কার্তিক আরিয়ান কি তবে নতুন প্রেমে পড়েছেন? সম্প্রতি অভিনেতার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তাল নেটপাড়া। গোয়ার সৈকত থেকে নিজের একজোড়া পায়ের ছবি শেয়ার করেছিলেন কার্তিক। কিন্তু নেটিজেনদের নজর এড়ায়নি সেই ছবির পেছনের ছোট ছোট তথ্য। ঠিক একই সময়ে, একই সমুদ্র সৈকতে, একই ভলিবল কোর্টের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন আঠারো বছরের তরুণী করিনা কুবিলিয়ুট

ব্যাস! দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগেনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। নেটাগরিকদের দাবি, কার্তিক আর ওই তরুণী একই সাথে গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন। তবে ভক্তদের সবথেকে বেশি চমকে দিয়েছে তাঁদের বয়সের ব্যবধান। কার্তিকের বয়স যেখানে ৩৫, সেখানে করিনা মাত্র ১৮ বছরের এক কিশোরী।

কে এই করিনা কুবিলিয়ুট? ইংল্যান্ডের কার্লিসল কলেজের ছাত্রী করিনা পেশায় একজন ‘চিয়ারলিডার’। কার্তিকের সাথে নাম জড়ানোর আগে পর্যন্ত তাঁকে কেউ না চিনলেও, এখন তিনি ইন্টারনেটে সেনসেশন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১৯৯২ থেকে লাফিয়ে ১০ হাজারে পৌঁছেছে!

লুকোচুরি খেলা: বিতর্ক দানা বাঁধার আগে পর্যন্ত কার্তিক নিজে ইনস্টাগ্রামে অনুসরণ করতেন করিনাকে। কিন্তু নেটিজেনরা বিষয়টি ধরে ফেলতেই তড়িঘড়ি তাঁকে ‘আনফলো’ করে দেন অভিনেতা।

এই পদক্ষেপ যেন জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে। এটি কি নিছকই কাকতালীয়, নাকি বলিউডের নতুন কোনো প্রেমরু? উত্তর খুঁজছে নেটজনতা।