বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী আংশিক) আসনে নির্বাচনী লড়াইয়ে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। ১১ দলীয় জোটের দুই শরিক দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যকার চরম দ্বন্দ্ব ও প্রার্থিতা নিয়ে টানাপোড়েন এই আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর জন্য জয়ের পথকে অনেক বেশি মসৃণ করে দিয়েছে।











