Home চট্টগ্রাম জনগণের ম্যান্ডেটই বিএনপির মূল শক্তি: আবু সুফিয়ান

জনগণের ম্যান্ডেটই বিএনপির মূল শক্তি: আবু সুফিয়ান

১৫নং বাগমনিরাম ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করছেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: “বিএনপি পিছনের দরজা দিয়ে বা বিদেশি প্রভুদের সহায়তায় ক্ষমতায় যেতে চায় না। জনগণের শক্তির ওপর ভর করেই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে,”—চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন।
রাজপথের লড়াই ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার
সোমবার বিকেলে কাজীর দেউরি, বেটারি গলি, মেহেদীবাগ ও জিইসি মোড় এলাকায় গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল স্লোগান নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের রোডম্যাপ। তিনি শিক্ষা, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দেন।
উপস্থিত নেতৃবৃন্দ
পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
  • ইয়াছিন চৌধুরী লিটন (যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি)
  • আনোয়ার হোসেন লিপু (সদস্য, মহানগর বিএনপি)
  • মনোয়ারা বেগম মনি (সভাপতি, মহানগর মহিলা দল)
  • শাহআলম, এড. কাশেম চৌধুরী, শহীদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুর হোসেন, জিয়াউদ্দিন খালেদ, জেলী চৌধুরী, শফিক আহমদ, রফিক সর্দার, রাশেদ চৌধুরী, খোরশেদুর রহমান, শফিকুল আলম খোকন, বেলায়েত হোসেন, সরওয়ার উদ্দিন, আবুল ফয়েজ, মো. সেকান্দর, আনোয়ার হোসেন আনু, আরিফুর রহমান মিঠু, মো. আনাছ, জামাল সর্দার, মো. ইছহাক, আবুল বশর, মো. ইলিয়াছ, কুতুব উদ্দিন নয়ন, আবুল হোসেন চৌধুরী, ইসমাঈল সরকার, শামসুদ্দোহা ও তপন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
একইদিন দুপুরে টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন আবু সুফিয়ান। সমিতির সভাপতি আবদুল মান্নান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর-এর সঞ্চালনায় তিনি ব্যবসায়ীদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতি: সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, আব্দুস সামাদ ও মোহাম্মদ মুসা। উপস্থিত ছিলেন নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, মুহাম্মদ ফরিদ উদ্দিন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, মোহাম্মদ বাকের উল্যাহ, মোহাম্মদ হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মোহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ তাজুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, মোঃ মামুনুর রশিদ মামুন ও মোহাম্মদ জাবেদ।