Home চট্টগ্রাম চিটাগাং চেম্বার: আগের তফসিল বাতিল, নতুন নির্বাচনের নির্দেশ

চিটাগাং চেম্বার: আগের তফসিল বাতিল, নতুন নির্বাচনের নির্দেশ

এফবিসিসিআই সালিশী ট্রাইব্যুনালের রায় 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চিটাগাং  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ঘোষিত আগের তফসিলটি বাতিল ঘোষণা করেছে এফবিসিসিআই সালিশী ট্রাইব্যুনাল । একইসাথে বাণিজ্য সংগঠন আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে নতুন একটি স্বচ্ছ নির্বাচনী তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ২২ এপ্রিল ২০২৬ তারিখে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মিসেস নাসরিন বেগম এবং সদস্য জনাব এ.এস.এম. কামাল উদ্দিন ও জনাব ছায়েদ আহম্মদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় (রোয়েদাদ) প্রদান করেন
মামলার প্রেক্ষাপট
চিটাগাং চেম্বারের সদস্য এস এম নুরুল হক, মুহাম্মদ বেলাল এবং মুহাম্মদ আজিজুল হক ভোটার তালিকায় অনিয়ম এবং আপীল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পৃথক তিনটি মামলা (মামলা নং ১১, ১২ ও ১৩/২০২৫) দায়ের করেছিলেন মহামান্য আপীল বিভাগের নির্দেশনা অনুযায়ী ট্রাইব্যুনাল এই মামলাগুলো একত্রে শুনানি করে
ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত
শুনানি শেষে ট্রাইব্যুনাল জানায় যে, গত ১১ আগস্ট ২০২৫ তারিখে ঘোষিত নির্বাচনী তফসিলটি বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর সাথে সংগতিপূর্ণ ছিল না এছাড়া ওই তফসিলের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় তার আর কোনো কার্যকারিতা নেই
রায়ে আরও উল্লেখ করা হয়: বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের সকল পদে সরাসরি ভোটগ্রহণের বাধ্যবাধকতা থাকলেও চিটাগাং চেম্বারের তফসিলে তা লংঘন করা হয়েছিল
ত্রুটিপূর্ণ তফসিলের ভিত্তিতে নির্বাচন করা হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে
যদিও আবেদনকারীদের ব্যক্তিগত প্রার্থনাগুলো ট্রাইব্যুনাল নামঞ্জুর করেছে, তবে বৃহত্তর স্বার্থে পুরো নির্বাচনী প্রক্রিয়াটি নতুন করে শুরুর আদেশ দেওয়া হয়েছে
নতুন নির্দেশনা
এফবিসিসিআই ট্রাইব্যুনাল চিটাগাং চেম্বারের প্রশাসককে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বিধিমালা, ২০২৫ অনুসরণ করে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছে। এই রায়ের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এই রায়ের ফলে চিটাগাং চেম্বারের অচলাবস্থা কাটবে এবং সকল সদস্যের অংশগ্রহণে একটি আইনসিদ্ধ পরিচালনা পর্ষদ গঠনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।