Home Second Lead চিটাগাং চেম্বার নির্বাচন: অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ভোট শনিবার

চিটাগাং চেম্বার নির্বাচন: অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ভোট শনিবার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ পরিচালকের ভোট গ্রহণের তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ মে ২০২৬, শনিবার আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই ভোট গ্রহণ হবে।

মনোয়ারা বেগম, পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম এবং চেয়ারম্যান, চিটাগাং চেম্বার নির্বাচন বোর্ড আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাধারণ শাখা থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের জন্য ওই দিন সকাল ৯:০০ ঘটিকা হতে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোটারদের যথাসময়ে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।