Home আইন-আদালত দ্রুততম সময়ে ন্যায়বিচার: রামগড়ে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

দ্রুততম সময়ে ন্যায়বিচার: রামগড়ে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
 রামগড়: সাত বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় চা-দোকানি মো. শাহিনকে (৫৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে কড়া নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, মাত্র এক বছরের মাথায় দ্রুততম সময়ের মধ্যে এই রায় ঘোষণা করায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ জুলাই রামগড়ে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল। ঘটনার পর শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করে।
এদিকে আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম জানিয়েছেন, তারা ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতে আপিল করবেন।