বিজনেসটুডে২৪ ডেস্ক
প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি অসুস্থ। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী অঞ্জনা রহমান।
তিনি ফেসবুকে আজিজুর রহমান বুলির সঙ্গে হাসপাতালের ছবিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কিংবদন্তি পর্যটক প্রযোজক ও পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক দুবারের সফল সভাপতি আমার বাচ্চাদের বাবা আজিজুর রহমান বুলি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সবাই দোয়া করবেন যেনো ও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।’










