বিজনেসটুডে২৪ ডেস্ক
গোপনে বিয়ে করেছেন লাক্স তারকা মিম মানতাসা।অনুষ্ঠানটি বেশ ঘটা করে হলেও গোপনীয়তা ছিলো শুধু মিডিয়ার জন্য।
শুক্রবার (১২ মার্চ) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় তার আকদ সম্পন্ন হয়। অনুষ্ঠানে বর-কনের পারিবারের সদস্যদের বাইরে মিডিয়ার তেমন কেউই ছিলেন না।
এমনকি বিয়ের খবরের বিষয়ে নিশ্চিত হতে সংবাদমাধ্যমকর্মীরা মিমকে ফোন করলেও এখনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বরের নাম জানা যায়নি। তবে বিশ্বস্ত কয়েকটি সূত্র জানিয়েছে, তিনি পেশায় শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মিম মানতাসা ২০১৮ সালের লাক্স সুপারস্টার-বিজয়ী। এরপর মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করছেন নিয়মিত।
গেল বছর বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘জাল’ নামের একটি ৮ পর্বের ওয়েব সিরিজে অভিনয় করেন মিম।










