Home Second Lead করোনা থেকে পরিত্রাণ চেয়ে কাশেম-নুর ফাউন্ডেশনের দোআ মাহফিল

করোনা থেকে পরিত্রাণ চেয়ে কাশেম-নুর ফাউন্ডেশনের দোআ মাহফিল

করোনাভাইরাস মহামারী থেকে পরিত্রাণ চেয়ে কাশেম-নুর ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ জুমা এক দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে কাশেম-নুর ফাউন্ডেশনের দোআ মাহফিল

রাউজানের কদলপুরের হযরত সৈয়দ আবদুল আজীজ আল–নক্সবন্দী (র.) শাহী জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ দোআ মাহফিল পরিচালনা করেন শাহ সুফী মাওলানা আব্দুল মতিন।

এ সময় বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া করা হয়।

ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত হযরত সৈয়দ আবদুল আজীজ আল–নক্সবন্দী (র.) শাহী জামে মসজিদ ও মাজার বিনির্মাণে অবদানের জন্য কাশেম –নুর ফাউন্ডেশন পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়েছে।

-সংবাদ বিজ্ঞপ্তি