Home Second Lead নির্বাচনী দৌড় শেষ মঞ্জুরুল আহসান মুন্সীর, আপিল বিভাগেও মেলেনি স্বস্তি

নির্বাচনী দৌড় শেষ মঞ্জুরুল আহসান মুন্সীর, আপিল বিভাগেও মেলেনি স্বস্তি

মঞ্জুরুল আহসান মুন্সী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনী পথ চূড়ান্তভাবে রুদ্ধ হয়ে গেল। আজ রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন।
মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন ওই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
ইসির সিদ্ধান্ত: শুরুতে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করলেও, ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে ইসি তার মনোনয়ন বাতিল করে।
২১ জানুয়ারি হাইকোর্ট তার রিট আবেদন সরাসরি খারিজ করেন।
এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
২৯ জানুয়ারি শুনানি শেষ হওয়ার পর আজ ১ ফেব্রুয়ারি চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
 আপিল বিভাগের এই আদেশের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণের আর কোনো আইনি সুযোগ থাকল না।