স্বপ্ন এবার ‘নিজের ভোট নিজে দেওয়ার’
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম-১৩ আসনে বহু বছর ধরে সাধারণ ভোটারের অংশগ্রহণ ছিল কেবল কাগজে-কলমে। দিনের আলো ফোটার আগেই ব্যালট বাক্স পূরণ আর কেন্দ্র দখলের সংস্কৃতি এই জনপদের মানুষের মনে জন্ম দিয়েছিল গভীর অবিশ্বাস। তবে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ এবং আগামীর নির্বাচনের হাতছানিতে আনোয়ারা ও কর্ণফুলীর গ্রামগঞ্জে আবারও ভোটের উত্তাপ ফিরছে। তৃণমূল মানুষের এখন একটাই চাওয়া—একটি সত্যিকারের অংশগ্রহণমূলক ভোট।
চায়ের আড্ডায় ভোটাধিকারের দাবি
আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন বাজার ও চায়ের দোকানে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু নির্বাচন। শিলাইগড়ার এক বৃদ্ধ দোকানি আক্ষেপ করে বলেন, “আমরা শেষ কবে নিজের হাতে ভোট দিয়েছি তা মনে নেই। রাতেই সব হয়ে যেত। এবার যদি সঠিকভাবে ভোট হয়, তবেই কেন্দ্রে যাব।” শঙ্খ নদীর তীরের এক জেলের কণ্ঠেও একই সুর। তিনি বলেন, “উন্নয়ন তো অনেক দেখি, কিন্তু কাকে প্রতিনিধি চাই তা আমরা নিজেরা ঠিক করতে চাই। ভোট ঠিকমতো হলে এলাকার প্রকৃত সমস্যাগুলো সমাধানের পথ খুলবে।”
তরুণ প্রজন্মের ভিন্ন চিন্তা
ভোটাধিকার রক্ষার পাশাপাশি স্থানীয় যুবকদের প্রত্যাশা এবার অনেক বেশি। তাদের দাবি, নির্বাচিত প্রতিনিধিকে কেবল নির্বাচনের দিন নয়, বরং সারা বছর দৃশ্যমান থাকতে হবে। বটতলীর এক কলেজ শিক্ষার্থীর মতে, বড় বড় প্রতিশ্রুতি নয়, এবার তারা মাঠে কাজ করা মানুষ দেখতে চান। তরুণদের অগ্রাধিকার তালিকায় রয়েছে:
- দক্ষ শিল্পাঞ্চল ও কর্মসংস্থান সৃষ্টি।
- শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষা।
- নদী ও সাগরের ভাঙন রোধে স্থায়ী সমাধান।
- শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন।
- কৃষক ও মেহনতি মানুষের সংকট










