Home নির্বাচন জামায়াত একটি ‘মুনাফেক’ দল, ইসলাম নিয়ে ব্যবসা করে: ফজলুর রহমান

জামায়াত একটি ‘মুনাফেক’ দল, ইসলাম নিয়ে ব্যবসা করে: ফজলুর রহমান

বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন।
তিনি জামায়াতকে একটি ‘মুনাফেক’ দল হিসেবে আখ্যায়িত করে বলেন, তারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করে।শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত প্রসঙ্গে কঠোর সমালোচনা
পথসভায় ফজলুর রহমান বলেন, “জামায়াত কিন্তু দুই নাম্বার দল। এই পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে, তার নাম হইল জামায়াত।” তিনি হেফাজতে ইসলামের সাবেক আমিরের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, “কাফের যদি ক্ষমতায় যায়, ইসলাম ফেরত আসতে পারে; কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।”
‘সত্যের বাতি’ হতে চান সংসদে
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ফজলুর রহমান ভোটারদের উদ্দেশে বলেন, “আমি সংসদে যাওয়ার অর্থ হলো, একটি বাতি সব সময় জ্বলতে থাকা। এই বাতি হলো সত্য কথা বলার বাতি। যে কথা বাংলাদেশে কেউ সাহস করে বলে না, আমি সেই কথা সংসদে গিয়ে বলব। আমাকে ভোট দিলে আপনারা গৌরবান্বিত হবেন। আমি হাওরাঞ্চলকে একটি সোনার সংসার হিসেবে গড়ে তুলতে চাই।”
মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার শেষ সুযোগ
নিজের বয়সের কথা উল্লেখ করে ৭৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বয়সের শেষ সীমা চলছে। আগামী পাঁচ বছর পর মুক্তিযোদ্ধাদের বয়স ৮০ থেকে ৮৫ পেরিয়ে যাবে। আপনারা আপনাদের শেষ জীবনে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে গৌরবান্বিত হতে পারেন। এরপর আর মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার সুযোগ হয়তো পাবেন না।”
উপস্থিত ব্যক্তিবর্গ
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন:
উম্মে কুলসুম: জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী।
মো. ইব্রাহিম: উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।