Home নির্বাচন চৌদ্দগ্রামে প্রবাসীদের সংবর্ধনা দিলো জামায়াত

চৌদ্দগ্রামে প্রবাসীদের সংবর্ধনা দিলো জামায়াত

সংগৃহীত ছবি

ডা. তাহেরের হাতে বিএনপি নেতাদের যোগদান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: আগামী নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায়গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি প্রবাসীদের দেশের অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে তাদের শুভেচ্ছা জানান এবং নির্বাচনী প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় বিএনপি নেতাদের দলবদল। প্রধান অতিথি ডা. তাহেরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিএনপি নেতা রুহুল আমিন, বাবুল মিয়া এবং মো. শহীদ উল্লাহ।
রামরায়গ্রাম ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাহফুজুর রহমান: উপজেলা আমির, চৌদ্দগ্রাম।
ভিপি সাহাব উদ্দিন: সাবেক উপজেলা আমির।
বেলাল হোসাইন: উপজেলা সেক্রেটারি।
এছাড়াও পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম ও সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাসুম বিল্লাহ, তোফায়েল রেজা ও গাজী নাছির। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিচালক মাসুদ করিম।