Home নির্বাচন ঠাকুরগাঁও-১: বিশাল ব্যবধানে জয়ী মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১: বিশাল ব্যবধানে জয়ী মির্জা ফখরুল

ভোটদান শেষে বিজয়ের 'ভি' চিহ্ন দেখাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বড় ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।
আসনটির মোট ৬২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৭২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলে মির্জা ফখরুলের জয়ের বিষয়টি নিশ্চিত হয়। এই বিজয়ের মাধ্যমে এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।