Home নির্বাচন কিশোরগঞ্জ-৪: বিপুল ভোটে বিজয়ী ডভোকেট ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪: বিপুল ভোটে বিজয়ী ডভোকেট ফজলুর রহমান

অ্যাডভোকেট ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনে বড় জয় পেয়েছে বিএনপি। বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিজয়ী হয়েছেন।
নির্বাচনী ফলাফল একনজরে
স্থানীয় সূত্রে পাওয়া ১৫০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল অনুযায়ী ভোটের ব্যবধান ছিল চোখে পড়ার মতো:
অ্যাডভোকেট ফজলুর রহমান (বিএনপি): ১,৩২,৩৫৩ ভোট (বিজয়ী)
অ্যাডভোকেট রোকন রেজা শেখ (দাঁড়িপাল্লা): ৫৫,৬৪৬ ভোট
জয়ের ব্যবধান: ৭৬,৯০৭ ভোট
ভোটার পরিসংখ্যান
হাওরবেষ্টিত এই আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৪,০৮,৩৫২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২,১১,১৮২ জন এবং নারী ভোটার ১,৯৭,১৬৬ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে ফজলুর রহমানের এই বিশাল বিজয়কে হাওর অঞ্চলে বিএনপির শক্ত অবস্থান হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।